1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩০

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে যাত্রীবাহী দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জন। সোমবার (৭ জুন) সকালে ঘোটকি জেলার দারকি শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, মিল্লাত এক্সপ্রেস করাচি থেকে সারগোদা যাওয়ার পথে লাইনচ্যুত হয়। রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ঘোটকি জেলার ডেপুটি কমিশনার ওসমান আবদুল্লাহ বলেছেন, ‘ট্রেন দুর্ঘটনায় অনন্ত ৩০ জন নিহত হয়েছেন। ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ‌্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ‌্যা বাড়তে পারে।’

তিনি আরও জানান, ট্রেনের ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ‌্যে ৬ থেকে ৮টি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। রোহরি থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর ঘোটকি, দারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com