1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১

প্রবাসের ডেস্ক : করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন ও বৈধকরণ প্রক্রিয়ার মধ্যেই অবৈধ অভিবাসি বিরোধী অভিযানে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ জনকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।  রোববার মধ্যরাতে যৌথ অভিযানে সাইবারজায়ার একটি নির্মাণাধীন প্রজেক্ট থেকে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ বলেন, নারী ও শিশুসহ ২০২ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে আটক করা হয়।  তাদের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় কাজ করার অভিযোগ আনা হয়েছে। তবে আটকের পর তাদের সবাইকে করোনা পরীক্ষার জন্য পুত্রজায়ায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়ার ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ এবং পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক। প্রায় তিন মাস আগে থেকে সরকারের একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এই প্রজেক্টের ওপর নজর রাখছিলেন বলে জানান অভিবাসন বিভাগ প্রধান।

খায়রুল দিজাইমি দাউদ বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ ও বিস্তার রোধে নির্মাণশ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য মালয়েশিয়ায় সাধারণ ক্ষমা ঘোষণা করে অবৈধ শ্রমিকদের বৈধতা ও দেশে ফিরে যাওয়ার সুযোগ চলছে। আর এর মধ্যেই অভিযান চালালো প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com