1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

বজ্রপাতে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি দেয়ার ঘোষণা মোদির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৭ জুন) টুইট করে ভারতের প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। সেই সঙ্গে আহতরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।

সোমবার রাতেই বাংলায় টুইট করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানান প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

প্রধানমন্ত্রীর মতোই নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রপাতের জেরে জীবনহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রিয়জনকে হারানো সেই পরিবারবর্গে প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা করছি।’

সোমবার বিকেলে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ২৭ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিন বজ্রপাতে কেবল হুগলিও মুর্শিদাবাদ জেলাতেই নয়জন করে মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলায় মারা গেছেন আরও নয় জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com