1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সরকারি সফরে গিয়ে স্থানীয় বাসিন্দার হাতে চড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভ্যালেন্সের টাইন-আ’হারমিটাজ সফরকালে ব্যারিকেডের বাইরে দাঁড়ানো মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন ম্যাক্রোঁ। এক পর্যায়ে তিনি সবুজ টিশার্ট পরা এক ব্যক্তির হাত ধরেন। ওই ব্যক্তি প্রেসিডেন্টকে চড় মারেন। নিরাপত্তা কর্মকর্তারা ম্যাঁক্রোকে দ্রুত সরিয়ে নেন এবং হামলাকারীকে আটক করেন। ওই সময় হামলাকারী ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেয়। এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, চড় খাওয়ার কিছুক্ষণ পরই ম্যাক্রোঁ ব্যারিকেডের কাছে যান এবং সেখানে থাকা মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com