1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ম্যাঁক্রোকে রক্ষার দায়িত্ব যাদের

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চড় খেয়েছেন এমন ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল এই মুহুর্তে। কিন্তু প্রেসিডেন্টের আকস্মিক এমন হেনস্থার সময় তাকে রক্ষায় কারা ছিল? এ প্রশ্ন চলে এসেছে সামনে।

মূলত সিকিউরিটি গ্রুপ ফর দ্যা প্রেসিডেন্সি অব দ্যা রিপাবলিক বা জিএসপিআর নামে বিশেষ নিরাপত্তা কর্মীরা ফরাসি প্রেসিডেন্টদের রক্ষার দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ৭৭ জন নারী ও পুরুষের সমন্বয়ের গঠিত এই বিশেষ বাহিনী যেকোনো অনুষ্ঠানে প্রেসিডেন্ট ম্যাঁক্রোর নিরাপত্তায় নিয়োজিত থাকে সর্বদা।

ফরাসি টিভি চ্যানেল বিএফএমের তথ্যমতে, প্রেসিডেন্টের ভ্রমণের আগেই স্কাউট কর্মকর্তারা নির্ধারিত স্থানে চলে যান। এরপর সশস্ত্র কর্মীদের পাঠানো হয় প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য।

মঙ্গলবারের ওই ঘটনার সময় জিএসপিআরের দশজন সদস্য সাথে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সাথে।

এদিকে চড়ের ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে বলে জানিয়েছে ফরাসি টিভি চ্যানেলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com