1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

নির্বাচনের পরেও পরমাণু নীতি অপরিবর্তিত থাকবে: ইরান

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ১৮ জুনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্সিয়াল নির্বাচনের পরেও বহির্বিশ্বের সাথে ইরানের পরমাণু বিষয়ক আলোচনার নীতিতে কোনো পরিবর্তন হবে না।

দেশটির সরকারের এক মুখপাত্র মঙ্গলবার (৮ জুন) এ তথ্য জানান। খবর রয়টার্সের।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের কেবিনেটের মুখপাত্র আলি রাবেই বলেন, আমরা দেখিয়েছি যে সব পরিস্থিতিতে ইরান আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে এবং এটা হল জাতীয় নির্বাচন।

আলি রাবেই জানান, ইরানের পরমাণু নীতি দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বারা নির্ধারিত। অভ্যন্তরীণ উন্নয়নের সাথে এর কোনো সম্পর্ক নেই এবং এপ্রিল মাসে শুরু হওয়া ভিয়েনা আলোচনার ক্ষেত্রেও নতুন সরকার একই নীতি অনুসরণ করবে।

এর আগে ২০১৮ সালে, সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পরমাণুর ওই চুক্তি থেকে সরে এসেছিলেন।

ইরানের সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া প্রতিক্রিয়ার উল্লেখযোগ্য প্রভাব থাকবে এবারের নির্বাচনে। সম্ভবত একটি বড় ধাক্কা হতে পারে অসন্তোষের কারণে ভোটারের কম উপস্থিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com