1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

মুম্বাইয়ে রেড অ্যালার্ট

  • আপডেট টাইম :: বুধবার, ৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই ধুঁয়ে মুছে একাকার গোটা মুম্বাই। বুধবার (৯ জুন) দিনভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে বলিউড শহর। শহরের বেশকিছু জায়গা পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে ট্রাফিক পুলিশ শহরের চারটি পাতাল রেলস্টেশন বন্ধ করে দিয়েছে। পানিতে ডুবে যাওয়া রাস্তায় যানবাহন নিয়ে আটকা পড়েছেন অনেকে। রাস্তায় জমে থাকা পানিতে অর্ধেক ডুবে গেছে গাড়ি। ইঞ্জিন বন্ধ। বাধ্য হয়ে সেই অবস্থায় গাড়ি ফেলে রেখে গেছেন অনেকে। রেল চলাচলেও বিঘ্ন ঘটেছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই শহরে বুধবার রেড অ্যালার্ট জারি করেছে।

টানা বৃষ্টিতে রাস্তাঘাট প্লাাবিত হয়ে যাওয়ায় মুম্বাই ট্রাফিক পুলিশ মিলান, খার, আন্ধেরি ও মালাদ-এই চারটি পাতাল রেলস্টেশন বন্ধ ঘোষণা করে। শহরের নাগরিকদের টুইট করে পুরো পরিস্থিতি সম্পর্কে সচেতন করছে পুলিশ। হোন্ডা এবং গাড়ি নিয়ে রাস্তায় আপাতত কাউকে বের না হওয়ার জন্য জানানো হয়েছে।

শহরের কিছু কিছু এলাকায় পানিতে এত বেশি তলিয়ে গেছে যে রাস্তাঘাটের চিহ্নই বোঝা যাচ্ছে না। তাছাড়া টানা বৃষ্টিতে সামনের কিছু দেখাও যাচ্ছে না। এমন অবস্থায় রাস্তায় গাড়ি নিয়ে বেরুলে দুর্ঘটনার আশঙ্কা থাকছে।

সার্বিক পরিস্থিতি দেখে মুম্বাইয়ে বুধবারের জন্য রেড অ্যালার্ট এবং সামনের চার-পাঁচদিনের জন্য কমলা অ্যালার্ট জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com