1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

আফগানিস্তানে বন্দুক হামলায় ১০ মাইন অপসারণকর্মী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ জন কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন। খবর : আল জাজিরার।

গত মঙ্গলবার রাতে বাঘলান প্রদেশে অবস্থিত যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হ্যালো ট্রাস্ট চ্যারিটির একটি ক্যাম্পে ১১০ জন কর্মী ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা কমপাউন্ডে ঢুকে গুলি চালায়। এতে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হন।

হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিংয়ের প্রধান নির্বাহী জেমস কাউয়ান আল জাজিরাকে বলেন, বন্দুকধারীরা একটি বিশেষ জাতিগোষ্ঠীর নির্দিষ্ট কয়েকজনের খোঁজ করছিলেন।

এ ঘটনার পর বুধবার সাইট ইন্টেলিজেন্স মনিটরিং গ্রুপ বলে, আইএসআইএলের (আইএসআইএস) সশস্ত্র গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে হ্যালো ট্রাস্ট চ্যারিটি ক্যাম্পে হামলার জন্য তালেবানকে দায়ী করে আফগান সরকার। তবে এই সশস্ত্র গ্রুপটি বন্দুক হামলার দায় অস্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com