1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

দ. কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, ৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর বহুতল একটি ভবন ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচতলা ভবনটি একটি বাসের ওপর ধসে পড়েছে।

ওই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়ানজু শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। জাতীয় দমকল সংস্থা জানিয়েছে, বাসে ১৭ জন আরোহী ছিল। এটি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে সময়ই ভবনটি ধসে পড়ে।

কী কারণে ওই বহুতল ভবন ধসে পড়েছে তা এখনও পরিষ্কার নয়। ধ্বংসস্তুপের নিচে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

jagonews24

ভবন ধসে পড়ার আগে সেখান থেকে সব কর্মীকে নিরাপদে সরিয়ে নিয়েছে। দমকল কর্মকর্তা কিম সিওক সান টেলিভিশনে দেয়া এক ভাষণে এ তথ্য নিশ্চিত করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থেমে থাকা বাসের ওপর হঠাৎ করেই একটি বহুতল ভবন ধসে পড়ছে। ওই ভবনের পাশের রাস্তায় দোকান চালান ইয়াং ইক জে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল পৃথিবী কাঁপছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com