1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইতালিতে বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

প্রবাসের ডেস্ক : ইতালির তরিনো শহরে মোহাম্মদ ইব্রাহিম নামে (২৫) এক বাংলাদেশি যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) রাতে তরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তরিনো শহরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন ইব্রাহিম। তার বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা জানা যায়নি।

নিহতের রুমমেটের বরাত দিয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন করেন। পরে পুলিশ এসে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না। তার রুমমেটরা সবাই কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

পুলিশ আরও ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্যে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার পর এ হত্যাকাণ্ড ঘটেছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনার তদন্তের সমন্বয় করেছেন প্রসিকিউটর ভ্যালেন্টিনা সেলারো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com