1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

টঙ্গীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুন, ২০২১

গাজীপুর: গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় অলিম্পিয়া মার্কেটে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় একটি ঝুটের গুদামে আগুন লাগার পর পাশে থাকা গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত সোয়া ১২টার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, রাতে হঠাৎ করেই অলিম্পিয়া মার্কেটের একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরও দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com