1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শুধু সৌদি নাগরিকরা এবার হজের অনুমতি পাচ্ছেন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে হজের নিবন্ধনের অনুমতি দেবে সৌদি আরব। এবার সবমিলিয়ে ৬০ হাজার মুসলিম হজের সুযোগ পাবেন। এরা সবাই সৌদি নাগরিক কিংবা দেশটিতে বসবাসরত বিদেশি।

শনিবার সৌদি স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, যারা হজ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই সংক্রামক রোগমুক্ত হতে হবে। তাদের বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। এদের প্রত্যেককেই সৌদির টিকাকরণ ব্যবস্থার আওতায় করোনার টিকাপ্রাপ্ত হতে হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজ যাত্রীদের অবশ্যই পুরোপুরি টিকাপ্রাপ্ত হতে হবে কিংবা অন্ততপক্ষে ১৪ দিন আগে করোনার এক ডোজ টিকাপ্রাপ্ত হতে হবে কিংবা করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর টিকাপ্রাপ্ত হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com