1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুপুরে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু আফগানিস্তানে পিকনিক স্পটে সশস্ত্র হামলা, নিহত ১১ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন বিএনপির মনোনয়ন নিলেন কনকচাঁপা-বেবী নাজনীন পায়ুপথে ১২০০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারি গ্রেপ্তার গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ নবনির্বাচিত সংসদ সদস্য রুবেলের নির্বাচন পরবর্তী মতবিনিময়

ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেনারা

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : এখনো থেমে নেই ইসরায়েলি হত্যাকাণ্ড। এবার এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার (১২ জুন) পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে ইসরায়েলি চেকপোস্ট তাকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামাল্লা শহরের নিকটবর্তী কালান্দিয়া চেকপোস্ট থেকে অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। ইসরায়েলি সেনারা নির্বিচারে এক ফিলিস্তিনি নারীর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

তারা আরও জানান, গুলিতে আহত নারীকে উদ্ধার করতে যাওয়া চিকিৎসকদলকে চেকপোস্ট এলাকায় ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। পরে সেখানেই ওই নারীর মৃত্যু হয়।

চীন ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ানেট জানায়, চিকিৎসক সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম ইবতিসাম কাবনেহ। তিনি পশ্চিম তীরের জেরিকো শহরের বাসিন্দা।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি ওই নারী ছুরি দিয়ে চেকপোস্টে এক ইসরায়েলি সেনাকে আঘাতের চেষ্টা করেন। তখন অন্য সেনারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করে এবং তার ওপর গুলি চালায়।

এর আগে গত শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে এক কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com