1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

উগ্রপন্থি ইহুদিদের পতাকা মিছিল, ফিলিস্তিনে ফের উত্তেজনার শঙ্কা

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের স্মরণে ওই অঞ্চলে পতাকা মিছিল করে দিনটি উদযাপন করেছে উগ্রপন্থি ইসরাইলিরা। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পদযাত্রা করে উগ্রপন্থি ইহুদিরা।

এ ঘটনার পর ফিলিস্তিনিদের সঙ্গে ফের উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ওই পদযাত্রা থেকে ফিলিস্তিনিদের উদ্দেশে উস্কানিমূলক শ্লোগান দেওয়া হয়েছে। উগ্রপন্থিরা ইসরাইলের পতাকা হাতে স্লোগান দেয় ‘আরবদের কাছে মৃত্যু’, ‘জ্বলতে পারে তোমাদের গ্রাম’ ইত্যাদি।

তাছাড়া পতাকা মিছিলকে কেন্দ্র করে দামেস্ক গেটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরাইলি পুলিশ। এতে ফিলিস্তিনিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়িহ ইসরাইলিদের এই পতাকা মিছিল বা পদযাত্রাকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন।

ফিলিস্তিনিরা ইহুদিদের পদযাত্রার বিরুদ্ধে ‘ক্ষোভ প্রকাশের দিন’ পালনের আহ্বান জানিয়েছে।

এরইমধ্যে ইসরাইলি বাহিনীর দিকে পাথর ছোড়ার অভিযোগে ১৭ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ। ইসরাইলি পুলিশ বলছে, ফিলিস্তিনিদের পাথর নিক্ষেপে ইসরাইলে দুই কর্মকর্তা আহত হয়েছেন।

এ বিষয়ে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ওমর বার-লেভ বলেন, ‘গণতন্ত্রে প্রত্যেকের অধিকার রয়েছে তার অধিকার প্রদর্শন করার। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সুসম্পর্ক বজায় রাখতে। তবুও সতর্কতা হিসেবে আমাদের পুলিশ প্রস্তুত রয়েছে।’

এর আগে উগ্রপন্থি ইহুদিদের এই বিতর্কিত এই পদযাত্রার অনুমোদন দিয়েছিলেন ইসরাইলের নতুন কট্টর ডানপন্থি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কার মধ্যেই সোমবার নতুন সরকার মিছিলের জন্য সবুজ সংকেত দেন নাফতালি। ফলে অধিকৃত ওই অঞ্চলটিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকিতে নিরাপত্তার অজুহাতে এ মিছিল বাতিল করা হয়েছিল।

সূত্র : আল জাজিরা, ডয়চে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com