1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নন্দীগ্রামের ফল নিয়ে হাইকোর্টে মমতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফল নিয়ে কলকাতা হাইকোর্টে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার বিরোধী দলীয় নেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার পিটিশন দাখিল করেছেন তিনি।

শুক্রবার কলকাতা হাইকোর্টে এর শুনানি হবে।

গত ২ মে  ভোট গণনার দিন প্রথমে খবর বের হয় এক হাজার ২০০ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। এর কিছুক্ষণ পরেই আবার খবর আসে, নন্দীগ্রাম মমতা নয়, শুভেন্দুর। প্রায় দুই হাজার ভোটের ব্যবধান শুভেন্দু জিতেছেন নন্দীগ্রাম থেকে। পরে শুভেন্দুকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তখন থেকেই গণনায় কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল।

ভোটের ফল প্রকাশের দিনই মমতা সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, নন্দীগ্রামের ফল নিয়ে তিনি আদালতে যাবেন।

ওই সময় গণনায় কারচুপির অভিযোগে তুলে ধরা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। গণনার সময়ে দু’ঘণ্টার জন্য সার্ভার চলে যাওয়ার ঘটনা ঘটেছিল। তা নিয়ে বার বার প্রশ্ন তুলেছে মমতার দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com