1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দুই মাস পর ভারতে দৈনিক মৃত্যু দেড় হাজারের ঘরে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শুক্রবার (১৮ জুন) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান বলছে, সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩।

তবে গত ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক মৃত্যু উল্লেখযোগ্য সংখ্যায় কমেছে। এই সময়ের মধ্যে দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের। প্রায় দু’মাস পর দেশের দৈনিক মৃত্যু এতটা কম হলো। এর আগে, গত ১৮ এপ্রিল দৈনিক মৃত্যু ছিল ১ হাজার ৫০১ জন। এ নিয়ে ভারতে করোনাভাইরাস মোট ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। তামিলনাড়ুতে ২১০ এবং কর্নাটকে ১৩৮। কেরালায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু নেমেছে ১০০-র নিচে। অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যু ৫০ এর বেশি হলেও, বাকি সব রাজ্যে তা ৫০ এর কম।

এদিকে, গত এক মাস ধরে নতুন আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৬৫৬ জন। দৈনিক সংক্রমণের হার নেমেছে ৪ শতাংশের নিচে।

যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ মৃত্যু ও শনাক্তের সংখ্যার সঙ্গে ওয়ার্ল্ডোমিটারসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটের তথ্যের কিছু তারতম্য রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com