1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আগামী অক্টোবরে ভারতে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে। অবশ্য দেশটি দ্বিতীয় দফার চেয়ে অনেক ভালোভাবে তৃতীয় ঢেউ মোকাবিলা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মাধ্যমে রয়টার্সের পরিচালিত এক জরিপে এ তথ্য জানানো হয়েছে।

গত ৩ থেকে ১৭ জুন পরিচালিত জরিপে ৪০ জন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ, চিকিৎসক, বিজ্ঞানী, ভাইরাস বিশেষজ্ঞ, মহামারি বিশেষজ্ঞ ও অধ্যাপক অংশ নিয়েছেন।  এদের ৮৫ শতাংশ জানিয়েছেন, অক্টোবরে তৃতীয় ঢেউ আঘাত হানতে যাচ্ছে। অবশ্য অংশগ্রহণকারীদের তিন জন জানিয়েছেন, আগস্ট থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে এটি আঘাত হানতে পারে।

অবশ্য ৭০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বর্তমানে যেভাবে করোনা পরিস্থিতি সামাল দিচ্ছে তারচেয়ে ভালোভাবে তৃতীয় ঢেউ সামাল দিতে পারবে ভারত।

অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পরিচালক ড, রনদিপ গুলেরিয়া বলেছেন, ‘আমরা অনেক বেশি টিকা দেওয়ার কারণে সংক্রমণের ঘটনা কমে আসবে এবং দ্বিতীয় দফায় প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় তৃতীয় ঢেউ অনেক নিয়ন্ত্রিত হবে।’

প্রসঙ্গত, গত মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। হাসপাতালে বেড সংকট, অক্সিজেন সংকটসহ নানা অব্যবস্থাপনার কারণে দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়েছে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জনের। এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৮৩ হাজার ৪৯০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com