1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ জুন, ২০২১
এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে ওমর ফারুক নামে এক নও মুসলিমকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৯ টার দিকে রোয়াংছড়ি সদর ইউনিয়নের তুলাছড়ি আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওমর ফারুক পূর্ব নাম বেন্ন্য ত্রিপুরা (৪০) এশার নামাজ পড়ে বাসায় ফিরার সময় সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করে। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে নিশ্চতভাবে কিছু জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে জেএসএস (সন্তু) সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে আসছিল।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির জানান, ওমর ফারুক নামে একজনকে গুলি করে হত্যার খবর পেয়েছি। কে বা কারা করেছে তা জানি না। লাশ উদ্ধারে পুলিশের টিম পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com