1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বান্দরবানে খামার বাড়ি থেকে ব্যবসায়ী অপহরণ

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ জুন, ২০২১

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে নুরুল হক (৫০) নামে এক ব্যবসায়ীকে অপহরন করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গা মুরা এলাকার নিজ খামার বাড়ি থেকে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ তাকে নিয়ে যায়।
নুরুল হক সাতকানিয়ার খাগরিয়া এলাকার বাসিন্দা। তিনি কুহালং ইউনিয়নের ভাঙ্গামুরায় জায়গা কিনে ৩ বছর ধরে হাঁস, মুরগী ও মাছের প্রজেক্ট করছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে অস্ত্রধারী ৫ জন পাহাড়ি সন্ত্রাসী ক্যামলং এলাকায় নুরুল হকের খামার বাড়িতে এসে নুরুল হকসহ দু’জন কর্মচারীকে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর দুই কর্মচারীকে রেখে ব্যবসায়ী নুরুল হককে নিয়ে যায় তারা। নুরুল হকের ছোট ভাই মহিউদ্দীন বলেন, গতকাল রাত সাড়ে ৮টা-৯টার দিকে ৫ জন পাহাড়ি সন্ত্রাসী দু’জন কর্মচারীসহ আমার বড় ভাইকে বেঁধে নিয়ে যায়। কিছুদুর গিয়ে কর্মচারী দু’জনকে বাঁধা অবস্থায় ফেলে আমার ভাইকে নিয়ে চলে যায়। পরে কর্মচারী দু’জন এসে আমাদের খবর দেয়। এখনও পর্যন্ত তার কোন খবর পাইনি। কেন নিয়ে গেছে? বা তারা কারা? সে বিষয়ে কিছু জানি না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার কুহালং ইউনিয়নে একজনকে অপহরণের সংবাদ শুনেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি এলাকায় এক নও মুসলিমকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com