1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যানজটের দুর্ভোগ কমাতে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন চলা শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের দুর্ভোগ কমাতে জয়দেবপুর জংশন থেকে কমলাপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালু হয়েছে। রোববার (২০) সকাল ৭টা ১৫ মিনিটে জয়দেবপুর জংশন থেকে কমলাপুরের উদ্দেশ‌্যে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস। এরপর ৮টায় ছেড়ে যায় টাঙ্গাইল কমিউটার ট্রেন।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

এদিকে, স্পেশাল ট্রেন চলায় স্বস্তিতে আছেন নগরবাসী। শিমুলতলী এলাকার ফজলে রাব্বি বলেন, ‘যানজটের কারণে অসুবিধায় আছি। প্রতিদিন ঢাকার আহমেদবাগ যেতে হয়। স্পেশাল ট্রেন চলা শুরু হওয়া আমার জন্য খুশির সংবাদ।’

জয়দেবপুরের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, গাজীপুর-২ আসনের সাংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশ অনুযায়ী সকালে তুরাগ এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার ছেড়ে গেছে। বিকেলে কালিয়াকৈর কমিউটার চলবে। এছাড়াও সাধারণ দিনে যে সব ট্রেন চলাচল করতো সেগুলো চলাচল করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com