1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বাবা-মা ও বোনকে খুনের দায়ে অভিযুক্ত মুন বললেন, ‘আমি এখন ভালো আছি’

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

ঢাকা: রাজধানীর কদমতলী থানার মুরাদপুরের হাইস্কুল রোডের একটি বাসা থেকে মধ্যবয়সী এক দম্পতি ও তাদের মেয়ের লাশ উদ্ধারের মামলায় গ্রেপ্তার ওই দম্পতির বড় মেয়ে মেহজামিন ইসলাম মুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।

বেলা তিনটার কিছুপর মুনকে এজলাসে তোলা হয়। এ সময় তাকে স্বাভাবিক দেখাচ্ছিল। কথাও বলেছেন সাংবাদিকদের সঙ্গে। কেন খুন করলেনএমন প্রশ্নে মুন বলেন, ‘পরকীয়া এবং পারিবারিক ঝামেলার কারণে খুন করেছি। ’এই খুনে তার সঙ্গে আর কেউ ছিল কি না- মুন জানান, তিনি একাই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

কোনো অনুশোচনা হচ্ছে না- মুনের জবাব, ‘আমার কোনো অনুশোচনা হচ্ছে না। বরং কাল থেকে আরও ভালো আছি। সুস্থ, স্বাভাবিক আছি।’

রোববার রিমান্ড শুনানিতে আদালতে মুনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ১৮ জুন রাত ৯টা থেকে বিভিন্ন সময়ে চা-কফি ও পানির সঙ্গে  ঘুমের ওষুধ মিশিয়ে মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমি ইসলাম এবং মেয়ে জান্নাতুল ইসলাম মোহনীকে খুন করা হয়। এ ঘটনায় মেহজাবিন ইসলাম মুন এবং তার স্বামী শফিকুল ইসলাম অরন্যকে আসামি করে মাসুদ রানার বড় ভাই সাখাওয়াত হোসেন কদমতলী থানায় মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com