1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

দুবাই প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল

  • আপডেট টাইম :: রবিবার, ২০ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে বসবাসরত অন্য দেশের নাগরিকদের জন্য প্রবেশের নিষেধাজ্ঞা শিথিল করেছে। রোববার (২০ জুন) দ্য গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত অনুমোদিত কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করা থাকলেই দুবাইতে প্রবেশ করা যাবে। শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নেতৃত্বে দুবাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া এবং ভারত থেকে আগত ব্যক্তিরা এই সিদ্ধান্তের আওতাভুক্ত। গৃহীত নতুন সিদ্ধান্ত ২৩ জুন থেকে কার্যকর হবে বলা জানা গেছে।  ভারত থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে বলা হয়, যারা বৈধ রেসিডেন্ট ভিসাধারী রয়েছেন এবং ইতিমধ্যেই ভ্যাকসিনের দুটি ডোজ পেয়েছেন, শুধুমাত্র তারাই দুবাই প্রবেশের অনুমতি পাবেন।

সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত চারটি ভ্যাকসিনের  মধ্যে রয়েছে- সিনোফার্ম, ফাইজার-বায়োএনটেক, স্পুটনিক-ভি এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।

ভ্যাকসিন গ্রহণ এবং পিসিআর টেস্টের শর্ত সাপেক্ষে দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া থেকে ভ্রমণ ভিসায় আবেদন করা যাত্রীদেরও প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি নিজ দেশের নাগরিকদের দুবাই প্রবেশের নিয়ম শিথিল করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত থেকে আসা যাত্রীদের দুবাই আসার চার ঘণ্টা আগে একটি করোনা টেস্ট করাতে হবে। এমনকি দুবাই এয়ারপোর্টে পৌঁছানোর পর তাদের অবশ্যই আরেকটি পিসিআর পরীক্ষা করতে হবে। পিসিআর পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ২৪ ঘণ্টার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার   নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বছরের এপ্রিলের শেষের দিকে, করোনা মহামারির দ্বিতীয় ঢেউ আসার কারণে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ভারতসহ বেশকিছু দেশের জন্য সীমান্ত বন্ধ করে দেয় দেশটির প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com