1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান সমালোচক আলেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগের ইস্যুতে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোববার এই হুঁশিয়ারি দেন।

রোববার সিএনএনকে সুলিভান বলেন, ‘আলেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগের দায়ে আমরা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। রাশিয়ার মাটিতে তাদের একজন নাগরিকের বিরুদ্ধে রাসায়নিক এজেন্ট ব্যবহারের জন্য তাদের ওপর ব্যয় আরোপের যৌথ প্রয়াসে আমরা ইউরোপীয় মিত্রদের একত্রিত করেছি।’

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছি। আমরা পুরো সময়ে দেখিয়েছি যে আমাদের আঘাত আমরা ফিরিয়ে নেব না।’

নাভালনি বর্তমানে কারাবন্দী রয়েছেন। গত বছর রাসায়নিক এজেন্টে আক্রান্ত হয়ে তিনি কোমায় চলে গিয়েছিলেন। জার্মানির বার্লিনে চিকিৎসা নিয়ে এ বছরের জানুয়ারিতে রাশিয়া ফিরে আসেন তিনি। রাশিয়া পৌঁছানোর পরপরই তাকে গ্রেফতার করা হয়। বিষপ্রয়োগের ঘটনায় নাভালনি পুতিন প্রশাসনকে দায়ী করে আসছেন।

গত মার্চে যুক্তরাষ্ট্র রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থার প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনা এফএসবি ঘটিয়েছে, এমন তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়।

গত সপ্তাহে জেনেভায় বাইডেন ও পুতিন প্রথমবার বৈঠকে বসার পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানালেন বাইডেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা।

বাইডেন প্রসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ শীতল সম্পর্ক চলছে। গত মার্চে বাইডেন পুতিনকে ‘খুনি’ হিসেবে অভিহিত করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভকে রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নিয়ে রাশিয়া থেকে রাষ্ট্রদূত জন সুলিভানকে দেশে ফিরিয়ে নেয়।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com