1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নাইজেরিয়ায় পুলিশ কর্মকর্তার গুলিতে প্রাণ গেল পাঁচজনের

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় এক পুলিশ কর্মকর্তার গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির পাঁচ বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও চারজন। গত রোববার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এনুগু শহরে এ ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের মুখপাত্র ড্যানিয়েল এনডুকে জানান, এক পুলিশ কর্মকর্তা রোববার এনুগুর একটি আবাসিক এলাকায় প্রবেশ করে মানুষজনের দিকে আচমকা গুলি ছুড়তে শুরু করেন।

গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম হওয়া পাঁচজনকে পরে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হামলাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

গত কয়েক মাসে দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা বেড়ে গেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

সূত্র: এএফপি, এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com