1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মিয়ানমারে সেনাদের সঙ্গে মিলিশিয়া বাহিনীর সংঘর্ষ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : নবগঠিত মিলিশিয়া বাহিনীর সঙ্গে মিয়ানামরের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে এই সংঘর্ষে দুজন হতাহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলে আসছে। এমনকি ক্ষমতাচ্যুত দল এনএলডিসহ অন্যান্য রাজনৈতিক দলের পলাতক নেতারা সেনাবিরোধী বেসামরিক ছায়া সরকার গঠন করেছে। সেনাদের বিরুদ্ধে লড়তে ছায়া সরকার প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে।

রয়টার্স জানিয়েছে, এ পর্যন্ত ছোট শহর ও প্রত্যন্ত এলাকাগুলিতে সেনাবাহিনীর সঙ্গে ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের ছোটখাটো সংঘর্ষ হয়েছে। তবে মঙ্গলবার মান্দালেতে একটি ঘাঁটিতে সেনারা হামলা চালালে এর জবাব দেয়  ডিফেন্স ফোর্স।

পিপলস ডিফেন্স ফোর্সের ক্যাপ্টেন তুন তাউক নাইং টেলিফোনে বলেছেন, ‘লড়াই শুরু হয়ে গেছে। আরও লড়াই হবে।’

স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, যেখানে লড়াই চলছে সেখানে সেনাদের তিনটি সাঁজোয়া যান ছিল। ২০ সেনা সদস্য এই অভিযান চালিয়েছে।

মিজিমা নামে আরেকটি সংবাদমাধ্যম মিলিশিয়া গ্রুপটির এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সের ছয় সদস্য গ্রেপ্তার হয়েছে এবং দুই সেনা সদস্য নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com