1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া। মিয়ানমারের সামরিক জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, নেপিদুর সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করেতে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার জান্তা প্রধানের সঙ্গে বৈঠকের পর সের্গেই শোইগু বলেছেন, ‘আমাদের দেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে তার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো সফরে আছেন জেনারেল মিন অং। বুধবার সম্মেলনে তিনি দাবি করেছেন, তার দেশের জাতীয় নির্বাচনে কারচুপি করেছিল অং সান সু চির সরকার। এ কারণেই সেনাবাহিনী ক্ষমতা দখল করতে বাধ্য হয়েছে।

সম্প্রতি রাশিয়া ও মিয়ানমারের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হচ্ছে। মিয়ানমারের হাজার হাজার সেনাকে প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় বৃত্তি দিচ্ছে রাশিয়া। পশ্চিমা দেশগুলির কালোতালিকায় থাকা দেশটির কাছে সামরিক অস্ত্র বিক্রি করছে মস্কো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com