1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চীনের মার্শাল আর্ট স্কুলে ১৮ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে এ ঘটনা ঘটেছে।

বিবিসি জানিয়েছে, হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। তারা ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

ঝিচ্যাং জেলা সরকার এক বিবৃতি জানিয়েছে, স্কুলটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় সময় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

হেনান প্রদেশকে চীনের মার্শাল আর্টের জন্মভূমি বলা হয়ে থাকে। এখানকার শাওলিন টেম্পলগুলিতে হাজার হাজার শিক্ষার্থী কংফু শিখে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com