1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

জার্মানিতে ছুরি নিয়ে হামলায় নিহত ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় তিনজন নিহত হয়েছে। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ওয়ার্জবার্গ শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ওই ব্যক্তি বড় একটি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালায়। সন্দেহভাজন ওই ব্যক্তি সোমালিয়ার নাগরিক। তার বয়স ২৪ বছর।

হামলা চালানোর পর সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে। ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।

বারবারোসা স্কোয়ারে হামলার ঘটনার পর পরই পুলিশকে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বেভারিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হেরমান জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলাকারী ব্যক্তিকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়ির খোঁজ করছেন এবং আরও তথ্য জানার জন্য তার পরিচিত লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com