1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পরমাণু কেন্দ্রের ছবি হস্তান্তর করবে না ইরান

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কেন্দ্রের ছবি হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছে ইরান। রোববার দেশটির পার্লামেন্টের স্পিকার বলেছেন, তার দেশ কখনোই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে এসব ছবি হস্তান্তর করবে না।

আণবিক শক্তি সংস্থার সঙ্গে ইরানের চুক্তি শেষ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে…রেকর্ড করা কোনো তথ্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে হস্তান্তর করা হবে না এবং ছবি ও তথ্যের মালিকানা ইরানের কাছেই থাকবে।’

রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু চুক্তিতে ফিরতে তেহরানের সঙ্গে যে আলোচনা চলছে, এই ঘোষণা আরও জটিলতা সৃষ্টি করতে পারে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে ইরান চুক্তির অনেক শর্ত লঙ্ঘন করে তার পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করে।

রোববার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থ হলে ইরান আণবিক শক্তি সংস্থার সব ক্যামেরা বন্ধ করে দেবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com