1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রথম বিদেশ সফরেই আমিরাতে গেলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ইতিহাসে প্রথম মন্ত্রী হিসেবে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন ইয়াইর লাপিদ। আবুধাবিতে ইসরায়েলি দূতাবাস ও দুবাইয়ে কনস্যুলেট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার আমিরাতে পৌঁছেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুসারে, দুইদিনের সফরকালে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এসময় তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক বেশ কিছু ইস্যুতে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমিরাতে দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধনের অনুষ্ঠান মূলত প্রতীকী। কারণ ইতোমধ্যে প্রায় সাড়ে চার মাস যাবৎ সেগুলো কার্যক্রম চালিয়ে আসছে।

ইসরায়েলের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমলে গত বছরের আগস্টে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি আরব দেশ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে ওই চুক্তিতে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com