1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কানাডায় সর্বকালের রেকর্ড ভাঙল তীব্র তাপদাহ, ৬৯ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে সাম্প্রতিক তাপদাহ। সেখানে ঘর থেকে বের হওয়াই কঠিন হয়ে উঠেছে। ব্রিটিশ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, গত সোমবার থেকে ওই অঞ্চলে প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই প্রবীণ। আর তাদের মৃত্যুর পেছনে ভয়ঙ্কর তাপদাহের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিবিসির খবর অনুসারে, গত মঙ্গলবার কানাডায় টানা তৃতীয়দিনের মতো দেশটির সর্বকালের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড হয়েছে। এদিন ব্রিটিশ কলম্বিয়ার লাইটন এলাকায় তাপমাত্রা পৌঁছেছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, যা কানাডীয়রা আগে কখনোই দেখেননি।

এই সপ্তাহের আগে কানাডার তাপমাত্রা আগে কোনোদিন ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরেও ওঠেনি।

jagonews24

পুলিশের তথ্যমতে, ভ্যানকুভারের বার্নাবে ও সারে শহরতলীতে ৬৯ জনের মৃত্যুর পেছনে সাম্প্রতিক তীব্র তাপদাহের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদের বেশিরভাগই প্রবীণ অথবা অন্য কোনো স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টা প্রদেশসহ সাসকাচেওয়ান ও উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে জরুরি তাপমাত্রা সতর্কতা জারি করেছে কানাডার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন দফতর।

এনভায়রনমেন্ট কানাডার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডেভিড ফিলিপস বলেন, আমরা পৃথিবীর শীতলতম এবং তুষারাচ্ছন্ন দেশ। আমরা মাঝেমধ্যেই শীতের ঝটকা বা প্রবল তুষারঝড় দেখতে পাই। তবে এ ধরনের উত্তপ্ত আবহাওয়ার বিষয়ে সাধারণত কথা বলি না।

jagonews24

তার কথায়, আমরা এখন যা দেখছি তার চেয়ে হয়তো দুবাই শীতল হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com