1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইরানে পাইপলাইনে বিস্ফোরণ, ৩ শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক নিহত হয়েছে। দেশটির তেল মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন নিউজ এজেন্সি শানা জানিয়েছে, পশ্চিমাঞ্চলের একটি তেল পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন শ্রমিক প্রাণ হারান। খবর এএফপির।

ইলাম প্রদেশে ন্যাশনাল ইরানিয়ান ওয়েল কোম্পানি পরিচালিত একটি তেল পাইপলাইনে ওই বিস্ফোরণের ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, চেশমেহ-খোশ তেলক্ষেত্র থেকে খুজেস্তান প্রদেশের রাজধানী আভাজে তেল বহনকারী ২০ ইঞ্চির একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পাইপলাইন পরিষ্কারের সময় হঠাৎ করেই এতে বিস্ফোরণ ঘটে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং ওই জায়গার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

ইরানে প্রায়ই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটে থাকে। এর মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটিতে বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করাও কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলে সঙ্গে দেশটির দীর্ঘদিনের শত্রুতা বিদ্যমান। দেশটিতে অনেক বড় বড় দুর্ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলেই দাবি ইরানের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com