1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

৭ হাজার বন্দির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব তালেবানের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ৭ হাজার বন্দিকে মুক্তি দেয়ার শর্তে তিন মাসের যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে তালেবান। আফগান সরকারের আলোচক নাদের নাদেরি এ প্রস্তাবকে ‘বড় দাবি’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি আরও জানান, তালেবান নেতারা দাবি করেছেন, তাদের নাম জতিসংঘের কালো তালিকা থেকেও বাদ দিতে হবে। এর প্রতিক্রিয়ায় সরকার এখনও কিছু জানায়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ৫ হাজার তালেবান বন্দি মুক্তি পেয়েছিল এবং মনে করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই যুদ্ধের ময়দানে আবার ফিরে এসে সহিংসতা আরও বাড়িয়ে তুলেছে। বৃহস্পতিবার আফগান সেনারা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে একটি বর্ডার ক্রসিং তারা তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। কিন্তু তালেবানরা এই দাবি অস্বীকার করছে।

গত সপ্তাহের শুরুর দিকে সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কন্দাহারের কাছে স্পিন বোলডাক ক্রসিংয়ের ওপর তালেবানের একটি সাদা পতাকা উড়ানো হচ্ছে।

jagonews24

এদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদস্যরা ২০ বছরের যুদ্ধের পর অবশেষে আফগানিস্তান ত্যাগ করছে। যে তালেবানকে পরাজিত করতে তারা দেশটিতে এসেছিল সেই তালেবানই এখন দ্রুতগতিতে দেশটির বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। এই যুদ্ধ নানাভাবে আফগানিস্তানকে বদলে দিয়েছে। ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তাই এখন দেখার অপেক্ষা।

২০০১ সালে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হয় তালেবান। এরপর দেশটিতে গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং একটি নতুন সংবিধান গৃহীত হয়। কিন্তু তালেবান এরপর এক দীর্ঘ বিদ্রোহী তৎপরতা শুরু করে। ক্রমান্বয়ে তারা আবার শক্তি সঞ্চয় করে এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে আরও বেশি করে সংঘাতে জড়িয়ে ফেলে। কিন্তু এখন মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের সবশেষ সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে।

মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারন করে। তালেবান জানিয়েছে, তারা ইতোমধ্যে আফগানিস্তানের ৮৫ ভাগ এলাকা দখল করেছে। যদিও এ পরিসংখ্যান নিয়ে বিতর্ক আছে। অন্যান্য পরিসংখ্যান বলছে তালেবান আফগানিস্তানের ৪শ জেলার মধ্যে এক-তৃতীংশ নিয়ন্ত্রণে নিয়েছে। আফগান সেনারা দেশটিতে তালেবানদের অগ্রগতি থামাতে হিমশিম খাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com