1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

১৭ আরোহী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ যাত্রীবাহী বিমান। স্থানীয় সময় শুক্রবার উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তাস এবং রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, কেদরোভি শহর থেকে যাত্রা করে আঞ্চলিক রাজধানী তোমস্কে যাওয়ার সময় বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ১৩ বা ১৭ জন আরোহী ছিলেন। বিমানের আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এর আগে ২৮ জন আরোহী নিয়ে রাশিয়ার এন-২৬ নামের একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। পরবর্তীতে জানা যায় যে, ওই বিমানের ২৮ যাত্রীর সবাই নিহত হয়েছেন। উদ্ধার কর্মীরা জানান, বিমানটিতে থাকা ৬ জন ক্রু ও ২২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছেন।

বিমানটি পেট্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে কামচাতকা উপদ্বীপের পালানার দিকে যাত্রা করেছিল। পরবর্তীতে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির আরোহীদের মধ্যে এক বা দু’জন শিশুও ছিল।

এক সময় বিমান দুর্ঘটনার জন্য পরিচিত থাকলেও গত কয়েক বছরে রাশিয়া বিমান চলাচল সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তারপরও সম্প্রতি বেশ কিছু বিমান দুর্ঘটনার কবলে পড়েছে দেশটি।

এর আগে ২০১৯ সালের মে মাসে দেশটিতে বড় ধরনের একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেসময় মস্কোর বিমানবন্দরে সুখোই সুপারজেটের একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪১ জন নিহত হয়। এছাড়া ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপর এক দুর্ঘটনায় বিমানে থাকা ৭১ আরোহীর সবাই নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com