1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সরকারি স্থাপনা ধ্বংস করছে তালেবান, ১১৬ জেলা দখল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা নিজেদের দখলে নিয়েছে তালেবান। তাদের দখলে থাকা জেলাগুলোতে এক কোটি ৩০ লাখ মানুষের বসবাস রয়েছে। যারা বঞ্চিত হচ্ছেন নানাবিধ নাগরিক সুবিধা থেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরা। বৃহস্পতিবার কাবুলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান আহমাদ নাদের নাদেরি। যিনি আবার তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য।

এসময় নাদেরি আরও জানান, ১১৬টি জেলা দখল করার সময় তালেবান ধ্বংস করেছে নানা সরকারি স্থাপনা। বাজার মূল্য হিসেবে যার পরিমাণ দাঁড়ায় ৫০ কোটি ডলার।

তালেবানের নিয়ন্ত্রিত এলাকাগুলোর ২৬০টি সরকারি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে জানিয়ে নাদেরি। তিনি বলেন, তালেবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১১২টি নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে।

নাদেরি তালেবানের হাতে ১১৬টি জেলার পতনের কথা স্বীকার করলেও তালেবানের দাবি তারা আফগানিস্তানের অন্তত ২০০টি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এদিকে আফগানিস্তানে দুই দশক ধরে মার্কিন ও ন্যাটো বাহিনীকে সহায়তা করা কয়েক হাজার আফগান নাগরিককে সপরিবারে আশ্রয় দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এই প্রক্রিয়া শুরুও হয়েছে। হোয়াইট হাউস ও কাবুলের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়াধীন থাকা আফগানদের ফ্লাইট শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে। কাবুলে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স রস উইল উইলসন বলেছেন, মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপারেশন অ্যালায়েস রেফিউজ পরিচালনা করা হবে। যেসব ব্যক্তি ব্যক্তিগতভাবে বিশাল ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সেবা করেছেন, তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে এই পুনর্বাসন অভিযানের মাধ্যমে।

২০০১ সালে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হয় তালেবান। এরপর দেশটিতে গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং একটি নতুন সংবিধান গৃহীত হয়। কিন্তু তালেবান এরপর এক দীর্ঘ বিদ্রোহী তৎপরতা শুরু করে। ক্রমান্বয়ে তারা আবার শক্তি সঞ্চয় করে এবং যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে আরও বেশি করে সংঘাতে জড়িয়ে ফেলে। কিন্তু এখন মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে তাদের সবশেষ সৈন্যদের প্রত্যাহার করে নিচ্ছে।

মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারন করে। তালেবান জানিয়েছে, তারা ইতোমধ্যে আফগানিস্তানের ৮৫ ভাগের বেশি এলাকা দখল করেছে। যদিও এ পরিসংখ্যান নিয়ে বিতর্ক আছে। আফগান সেনারা দেশটিতে তালেবানদের অগ্রগতি থামাতে হিমশিম খাচ্ছে।

সূত্র: তোলো নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com