1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ-নির্যাতন

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগান রাষ্ট্রদূতের মেয়ে সিলসিলা আলিখিল পাকিস্তানের ইসলামাবাদে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন, এমনটাই জানিয়েছে বিবিসি। শুক্রবার বাড়ি ফেরার পথে তিনি অপহরণ ও নির্যাতনের শিকার হন। অপহরণ ও নির্যাতনের কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানিয়েছেন, তার মেয়ে সিলসিলাকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ভালো আছেন তিনি।

পরে পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, ২০ বছর বয়সি সিলসিলা আলিখিলকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

jagonews24

এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে কূটনীতিকসহ তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বানও জানায় তারা।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আফগানিস্তানে তালেবানরা আধিপত্য বিস্তার শুরু করেছে। এর মধ্যে নারীদের বিভিন্ন ইস্যুতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতার খবরও প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এরমাঝেই আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com