1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইন্দোনেশিয়ায় ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণে ইন্দোনেশিয়ায় ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মারা গেছেন। রোববার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে।

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ৭২১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছে এক হাজার ৯৩ জন।

আইডিআই জানিয়েছে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন। সেই হিসেবে মাত্র ১৭ দিনে মারা গেছেন ২০ শতাংশ চিকিৎসক।

আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।

তিনি বলেছেন, ‘আমরা কার্যক্ষমতায় সম্ভাব্য ধসের ব্যাপারে উদ্বিগ্ন। এটা সরকারের দেওয়া পরিসংখ্যান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com