1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈদের কেনাকাটার সময় ইরাকে বোমা হামলা, নিহত ৩৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগদাদে একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৬০ জন। দেশটির স্থানীয় সময় সোমবার (ঈদের আগের দিন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ঈদের কেনাকাটার সময় বাগদাদে একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বোমার বিস্ফোরণে অনেক দোকান বিধ্বস্ত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরাক সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের ব্যস্ততম সদর সিটির ওয়হাইলাত মার্কেটে এ বোমা হামলার ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com