1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চীনে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনে ১২ জনের মৃত্যু হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

এদিকে, চীনের একটি সাবওয়ে ট্রেনে বন্যার পানি ঢুকে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে। মঙ্গলবার এই যাত্রীরা মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ঝেংঝু যাচ্ছিলেন। পথে ক্রমশ বাড়তে থাকা বন্যার পানিতে ট্রেনটিসহ যাত্রীরা আটকা পড়েন।

টানা কয়েক দিনের বৃষ্টিতে হেনান ও ঝেংঝু প্রদেশের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ১২ জনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বন্ধ রয়েছে আন্তঃফ্লাইট যোগাযোগ। বেশ কয়েকটি বাঁধ ভেঙে পড়েছে।

হেনান প্রদেশ, যেখানে ৯৪ মিলিয়ন লোকের বসবাস, সেখানে বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এদিকে, গত দুই সপ্তাহ জুড়ে ইউরোপের বেশ কয়েকটি দেশে আকস্মিক বন্যায় নিহত হয়েছে তিনশ’র বেশি মানুষ, বিধ্বস্ত হয়েছে বহু স্থাপনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com