1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চীনে প্লাবিত হাইওয়ে টানেল থেকে আরও ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ে গত সপ্তাহে প্লাবিত হওয়া একটি হাইওয়ে টানেলের ভেতর থেকে আরও ১০ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। বুধবার রাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

চায়না সেন্ট্রাল টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারীরা টানেলের ভেতর আটকা থাকা আর একজন শ্রমিকের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেননি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত ১৫ জুলাই শিজিংশান টানেলের ভেতর হঠাৎ পানি ঢুকতে শুরু করে। এটি তৈরি হচ্ছে একটি বৃহৎ জলাধারের নিচ দিয়ে। টানেলটি প্লাবিত হওয়ায় এর প্রবেশদ্বার থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আটকা পড়েন ১৪ শ্রমিক।

এটি গত মার্চ থেকে ওই টানেলে দ্বিতীয় দুর্ঘটনা। মাস চারেক আগে সেখানে একটি দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com