1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ি ঢলে শেরপুর-নালিতাবাড়ী সড়কের ৩০ মিটার বিধ্বস্ত, নিম্নাঞ্চলে ঢলের পানি চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

এক বছর পর খালেদার সাক্ষাৎ পেলেন বিএনপি নেতারা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

রাজনীতি ডেস্ক: ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘ এক বছর পর দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। গত বছরের কোরবানি ঈদের দিনে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়।

গত বছর দুই ঈদেই খালেদা জিয়ার সঙ্গে নেতাদের সাক্ষাৎ হলেও এ বছরের রমজানের ঈদে তারা সাক্ষাৎ করতে পারেননি। ওই সময়ে করোনার পরবর্তি জটিলতা নিয়ে বিএনপি চেয়ারপারসন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

বুধবার রাত ৮টায় মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান গুলশানের ‘ফিরোজা’য় প্রবেশ করেন। এক ঘণ্টা সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে আসেন রাত ৯টা ১৫ মিনিটে। এ সময়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনও ছিলেন।

দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নিজ এলাকায় থাকায় এই সাক্ষাতে অনুপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পরে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‌‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তিনি কোভিডে অসুস্থ হওয়ার পরে, প্রকৃতপক্ষে এক বছর পরে আমরা সবাই একসঙ্গে ঈদের দিন ম্যাডামের সঙ্গ সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com