1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ইউরোপে বন্যায় মৃত্যু ২০৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে বন্যায় এ পর্যন্ত ২০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জার্মানিতে মারা গেছে ১৭৩ জন, বেলজিয়ামে মারা গেছে ৩২ জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার (২২ জুলাই) জার্মান কর্মকর্তারা জানিয়েছেন, এখনও ১৫৮ জন নিখোঁজ রয়েছেন।

খবরে বলা হয়, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশ বন্যায় ক্ষতিগ্রস্ত। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানির পশ্চিমাঞ্চল। এ অঞ্চলে বন্যার কারণে জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। সেখানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এছাড়া বন্যার পানির তোড়ে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে গেছে, গাছ উপড়ে পড়েছে, গাড়ি ভেসে গেছে।

জার্মানির শুল্ড এলাকার বাসিন্দা হান্স-ডাইটার ভ্রানকেন বলেন, তিনি ২০ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। কিন্তু এমন বন্যা কখনো দেখেননি।

বন্যার এক সপ্তাহ পরেও জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ক্ষত শুকায়নি। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার, স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট জেহফারসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com