1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মহারাষ্ট্রে ভূমিধসে ৩৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরে রায়গড় জেলার কোঙ্কণে এই ঘটনা ঘটেছে।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, প্রথমে এক জায়গা থেকে ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অন্য একটি জায়গা থেকে আরও চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৩০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টা টানা বৃষ্টি হওয়ায় মুম্বাইসহ একাধিক এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রায়গড়, রত্নগিরি, কোলাপুরসহ একাধিক জেলায়। গত ৪০ বছরের জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উদ্ধাকাজের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। আটকেপড়া লোকজনকে বাড়ির ছাদে অবস্থানের অনুরোধ জানানো হয়েছে, যাতে হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করা যায়। উদ্ধারকাজ চালাতে নৌবাহিনী এবং উপকূল বাহিনীর সাহায্যও নিচ্ছে রাজ্য সরকার। এ ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হয়েছে। একটানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে একাধিক জায়গায় বাড়িও ভেঙে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com