1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

চীনে গ্রাম ছাড়ছে হাজার হাজার মানুষ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলে প্রবল বন্যার কারণে গ্রাম ছাড়ছে হাজার হাজার মানুষ। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। বন্যায় চীনে এ পর্যন্ত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যেই দেশটির পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির হেনান প্রদেশে লাখ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। অনেক এলাকায় খাদ্য ও পানীয় সংকট দেখা দিয়েছে। শুক্রবার ঝেংঝু শহরের পাতাল রেলস্টেশন, টানেলগুলো থেকে পাম্পের মাধ্যমে কর্দমাক্ত পানি বের করেছে। গত সপ্তাহে এই পাতাল রেলস্টেশনেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ১২ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার রাতভর বৃষ্টির কারণে শিনজিয়াং ও আশেপাশের এলাকাগুলোর বিস্তৃর্ণ কৃষিভূমি পানিতে তলিয়ে গেছে। ওয়েই নদীর পানি বেড়ে দুই কূল প্লাবিত হয়েছে। স্যাটেলাইটে পাওয়া ছবিতে দেখা গেছে, শত শত পরিবারকে নিরাপদে সরিয়ে আনতে উদ্ধারকারীরা অস্থায়ী সেতু ব্যবহার করছে।

সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, ‘বর্তমানে প্রায় ৯ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। আরও ১৯ হাজার মানুষকে স্থানান্তরে কাজ করছে কর্তৃপক্ষ।’

এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইন ফা’র প্রভাবে তাইওয়ান ও উত্তর-পূর্ব চীনে ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। রোববার এটি মূল ভূখন্ডে আঘাত হানতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com