1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

বন্যা ও ভূমিধসে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১২৯

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও ভূমিধসের কারণে ভারতের মহারাষ্ট্রে এ পর্যন্ত ১১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

রয়টার্সের খবরে আরো বলা হয়, ভারতের পশ্চিমাঞ্চলের উপকূলে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে জলোচ্ছ্বাসের আতঙ্কে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মহারাষ্ট্রে মুষলধারে বৃষ্টিপাতের কারণে পানির নিচে এখন বহু এলাকা।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানান, ভারি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিধস ও নদীতীরবর্তী অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। নদ-নদীর পানি উপচে পড়ে ভেঙে যাচ্ছে শহর রক্ষা বাঁধ।

বন্যাদুর্গত এলাকাগুলোতে নৌ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে নদীতীরের মানুষদের। উদ্ধার কাজে নামানো হয়েছে হেলিকপ্টার। এদিকে, বন্যাকবলিত এলাকাগুলোতে তীব্র হচ্ছে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট।

মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে গত দুই দিনে। এ ছাড়া ভারি বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে আরো ১৫ জনের। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে ও বিদ্যুতায়িত হয়ে বন্যাদুর্গত এলাকার মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com