1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

সরকার আরও হিংস্র হয়ে উঠছে : ফখরুল

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

রাজনীতি ডেস্ক: ‘সরকার এখন আরও ভয়াবহ হিংস্র হয়ে উঠেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জুলাই) দলের সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এমন কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী সরকার দেশে ফ্যাসিবাদী শাসন দীর্ঘস্থায়ী করতে করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে এখন আরও হিংস্র হয়ে উঠেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা যেন স্বেচ্ছাচারী সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। সরকারের উদাসীনতা, ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা, চিকিৎসা না পেয়ে মানুষ অকাতরে মৃত্যুবরণ করছে।’

তিনি বলেন, ‘সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। খাদ্য ও অর্থ কষ্টে মানুষ অর্ধাহার-অনাহারে দিন যাপন করছে। নিদারুণ কষ্টে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে অনৈতিক সরকার বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের এবং গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেফতারের ঘটনা নেতাকর্মীদের ওপর বর্তমান অবৈধ সরকারের চলমান নির্যাতনেরই ধারাবাহিকতা। সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের বিজয় হবেই।’

বিএনপি মহাসচিব অবিলম্বে জামাল হোসাইন তালুকদারের বিরুদ্ধে দায়ের করা ‘অসত্য’ মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com