1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতের দুই রাজ্যের পুলিশের গুলি বিনিময়, নিহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দুই রাজ্যের পুলিশের মধ্যে গুলি বিনিময়ে অন্তত ছয় জন নিহত হয়েছে। অপ্রত্যাশিত এই ঘটনা দেশটির আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্তে ঘটেছে। এই ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কর্মকর্তারা একে অপরকে দুষছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  আসামের সঙ্গে মিজোরামের ১৬৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য ১৯৯৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবারই প্রথম দুই রাজ্যের পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো। নিহত পুলিশ সদস্যরা সবাই আসাম রাজ্যের।

সোমবার টুইটে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই সীমান্ত সমস্যা মেটানোর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com