1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

উত্তরপ্রদেশে বাসে ট্রাকের ধাক্কায় ১৮ শ্রমিক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বুধবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন। সে সময় ট্রাকটি পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে থাকেন।

এই ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com