1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ওমান উপকূলে ইসরায়েলি জাহাজে হামলা, নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপকূলে এক ইসরায়েলি ব্যবসায়ীর একটি জাহাজে হামলার ঘটনায় নাবিকদলের দুই সদস্য নিহত হয়েছেন। তাদের একজন ব্রিটেনের আরেক জন রোমানিয়ার বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ওমানের মাসিরাহ দ্বীপের উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে। আল জাজিরার খবরে জানা গেছে এসব তথ্য।

ইসরায়েলি ধনকুবের ইয়েল ওফের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের অংশীদার লন্ডনভিত্তিক জোডিয়াক ম্যানেজমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানায়, হামলার শিকার জাহাজটি হলো লাইবেরিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার মারসার স্ট্রিট। এটি জাপানের মালিকানাধীন।

যদিও ওই ব্যবসায়ীর কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা। তবে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওমান উপকূলে হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, ‘ঘটনার সময় জাহাজটি ভারত মহাসাগরের উত্তরে ছিলো, এটি দার এস সালাম থেকে ফুজাইরাহ বন্দরের দিকে যাচ্ছিলো।’

তাৎক্ষণিকভাবে ওমান হামলার কথা স্বীকার করেনি। ইসরায়েলি কর্মকর্তাদেরও এ নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কয়েক বছর ধরে উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর আগেও এ অঞ্চলে জাহাজে দুটি বড় ধরনের হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। যদিও ইরান তা প্রত্যাখ্যান করে। সম্প্রতি ইরান ও ইসরায়েল একে অপরের জাহাজে হামলার অভিযোগ করে আসছে। এর মাঝেই এমন ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com