1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

তালেবানের হামলার নতুন কৌশল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীতে হামলার কৌশল বেছে নিয়েছে তালেবান। বৃহস্পতিবার তালেবানের তিন কমান্ডারের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন কমান্ডার জানিয়েছেন, তারা এখন হেরাত, কান্দাহার ও লস্কর গাহে হামলার ওপর মনোযোগ দিচ্ছে।

দুই দশকের রক্তাক্ত যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে তাদের সর্বশেষ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সিংহভাগ বিদেশি সেনা তাদের দেশে ফিরেছে। ঠিক এই সময়টিতেই তালেবান আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করে।

তালেবানের সামরিক প্রধানের নাম উল্লেখ করে এক কমান্ডার বলেন, ‘মোল্লা ইয়াকুবের যুক্তি হচ্ছে, যুক্তরাষ্ট্র যেহেতু তাদের প্রতিশ্রুতি পূর্ণ করেনি, তাহলে তালেবানকে কেন চুক্তি মানতে হবে?’ মোল্লা ইয়াকুবের এই যুক্তি তালেবানের রাজনৈতিক দপ্তর মেনে নিয়েছে বলে জানান ওই কমান্ডার।

গত বছর কাতারের রাজধানী দোহায় ওয়াশিংটনের সঙ্গে তালেবানের সমঝোতার শর্ত ছিল, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করবে এবং তালেবানও আর মার্কিন বাহিনীর ওপর কোনো হামলা চালাবে না। এছাড়া আর আল কায়েদা কিংবা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেবে না তালেবান।

ওই কমান্ডার বলেন, ‘মোল্লাহ ইয়াকুব কান্দাহার ও হেরাতের দখলের সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন তিনি হেলমান্দের পর কুন্দুজ, খোস্ত ও অন্য যে কোনো প্রদেশ দখলের সিদ্ধান্ত নিয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com